ডাঙ্গুয়া কারাম: সাঁওতাল নৃগোষ্ঠী নাট্য by অমিত হাসান সোহাগ @ UpL
- Estimated Delivery : Up to 4 business days
- Free Shipping & Returns : On all orders over $200
‘ডাঙ্গুয়া কারাম’ বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠীর একটি নাট্যমূলক ধর্মীয়কৃত্য পরিবেশনার নাম। সর্বপ্রাণবাদী বিশ্বাসে গড়ে ওঠা এই পরিবেশনায় সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস, জীবনদর্শন ও সংস্কৃতি নৃত্য-গীত-ছন্দ-বাদ্য এবং কথকতার সমন্বয়ে প্রকাশিত হয়।
দীর্ঘ সময়ের বিরতিতে ডাঙ্গুয়া কারাম আয়োজন করা হয় বলে এ বিষয়ক প্রামাণ্য গ্রন্থের অভাবে গবেষকদের মধ্যে এ পর্যন্ত কোনো সুসংহত ধারণা গড়ে ওঠেনি। গবেষক অমিত হাসান সোহাগ তাঁর দীর্ঘমেয়াদি গবেষণার অংশ হিসেবে ডাঙ্গুয়া কারাম নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন। এই গবেষণার প্রায় সকল তথ্য সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে অবস্থান, সাক্ষাৎকার গ্রহণ এবং প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত।
সামাজিক ও রাষ্ট্রনৈতিক প্রতিকূলতার প্রভাবে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক পরিবেশনা বিষয়ে রচিত এই গ্রন্থটি দেশের ইতিহাসচর্চা ও নৃগোষ্ঠী অধ্যয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক ধর্মীয়কৃত্য ‘ডাঙ্গুয়া কারাম’ বিষয়ে এটি সম্ভবত প্রথম পূর্ণাঙ্গ লিখিত গবেষণা গ্রন্থ।
গ্রন্থটি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ইতিহাসকে নথিভুক্ত করার পাশাপাশি শিক্ষার্থী, গবেষক এবং আগ্রহী পাঠকদের জন্য একটি মূল্যবান পাঠ্য হিসেবে বিশেষ ভূমিকা রাখবে।







