অমর একুশে বইমেলা—বর্ণমালার অনন্য শোভায় সাজানো মেলা প্রাঙ্গণে গতকাল এক আনন্দঘন মুহূর্তের সূচনা হয়েছিল। সৃজনশীলতার এই প্রাণের মেলায় পদধূলি রেখেছিলেন একঝাঁক বিদগ্ধ ব্যক্তিত্ব। জাবি শিক্ষার্থীদের প্রিয় বুকশপ ‘গ্রন্থাশ্রম’-এর আয়োজনে উপস্থিত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. কামরুল আহসান স্যার।
মাননীয় উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণের সুযোগ্য পরিচালক জামাল উদ্দীন (রুনু) স্যার এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার মহোদয়। রমজান-দিনের কর্মব্যস্ততা আর নাগরিক কোলাহল ছাপিয়ে নতুন বইয়ের ঘ্রাণ স্পর্শে মুহূর্তেই সবার অবয়ব থেকে ক্লান্তির রেখা মুছে গিয়ে ফুটে উঠল তৃপ্তির হাসি।
পরিদর্শনকালে তাঁরা স্টলে থাকা বিভিন্ন জ্ঞানগর্ভ ও সৃজনশীল বইগুলো নেড়েচেড়ে দেখেন। তাঁদের মূল্যবান পরামর্শ এবং উৎসাহের বাণী ‘গ্রন্থাশ্রম’-এর পথচলার জন্য হয়ে রইল অমূল্য পাথেয়। তাঁদের সেই অমলিন মুহূর্তগুলো আমরা ধরে রেখেছি স্থিরচিত্রের ফ্রেমে।




