পৃথিবীর পথে : ম্যাক্সিম গোর্কি | ঝিনুক
প্রিন্ট / প্রকাশনী: ঝিনুক
- Estimated Delivery : Up to 4 business days
- Free Shipping & Returns : On all orders over $200
অবশেষে শিক্ষানবিশি। শহরের সদর রাস্তার উপরে এক ‘সৌখিন জুতার’ দোকানের ‘বয়’। মনিব আমার বেঁটেখাটো গোলগাল চেহারার মানুষটি; রেখায় ভরা বাদামি মুখ, সবজে দাঁত, পানসে ঘোলাটে চোখ। মনে হল লোকটা অন্ধ- নিশ্চিত হবার জন্যে আমি ভেংচি কাটি। ‘এই মুখ ভেংচাবি না বলে দিচ্ছি’, শান্ত কড়া গলায় মনিব জানায়। ওই দুটো ঘোলাটে চোখ আমায় দেখছে’, এ কথা ভাবতেই রাগ হয় আমার।
বিশ্বাস করতে পারি না, হয়তো-বা আন্দাজেই ধরে নিয়েছে যে আমি ভেংচি কাটছি। ‘একবার বলে দিয়েছি না যে মুখ ভেংচাবি না’, আরো ধীর শান্ত গলায় মনিব বলে। পুরু পুরু ঠোঁটদুটো যেন নড়েও না। ‘আর ওই হাত চুলকানো বন্ধ কর্।’ মনে হয় ওর শুকনো হিসহিসে গলার স্বর যেন আমার পিছনে।
Be the first to review “পৃথিবীর পথে : ম্যাক্সিম গোর্কি | ঝিনুক”
You must be logged in to post a review.








Reviews
There are no reviews yet.