ভয় সমগ্র ; বিমল মিত্র | সফাপ্রকাশনী
প্রিন্ট / প্রকাশনী: সফা
- Estimated Delivery : Up to 4 business days
- Free Shipping & Returns : On all orders over $200
ছোটবেলায় আমার বিশ্বাস ছিল না যে ভূত বলে কিছু আছে। বইতে ভূতের গল্প পড়েছি, দিদিমার কাছে কত রাত ভূতের গল্প শুনেছি। কিন্তু সে-গল্প পড়ে বা শুনে কখনও মনে ভয় পাইনি। দিদিমাকে বলতুম, ‘দিদিমা, একটা ভূতের গল্প বলো না-‘
দিদিমা বুড়ো মানুষ, সন্ধ্যে হতে-না-হতেই ঘুমে তার চোখ ঢুলে আসতো। তবু আমি বার বার গল্প শুনতে চাইতুম। বিশেষ করে ভূতের গল্প। দিদিমা বিরক্ত হতো।
বলতো, ‘না, রাত্তিরে ভূতের গল্প শুনতে নেই, ভূতে ঘাড় মটকাবে, তুই ঘুমো এখন, ঘুমিয়ে পড়-‘
কিন্তু তবু আমি ছাড়তুম না। ভূতের গল্প আমার শোনা চাই। ভূতের গল্প শুনে আমি ভয় পেতুম না বটে কিন্তু শুনতে বড় ভালো লাগতো। গল্পে ভূতের হাঁউ-মাঁউ-খাঁউ শব্দের সঙ্গে সঙ্গে আমার কল্পনা অনেক দূরে গিয়ে পৌঁছুতো।








Reviews
There are no reviews yet.